Take a fresh look at your lifestyle.

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভুয়া চিকিৎসক আটক

১৪০

হেলথ ইনফো ডেস্ক :
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসক পরিচয়ে সেবা দিতে আসা এক কিশোরকে আটক করা হয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) রামেক হাসপাতালের ৩ নাম্বার ওয়াডে এঘটনা ঘটে। ওই দিন রাত আনুমানিক আটটায় হাসপাতালের তিন নম্বর ওয়ার্ডে সন্দেহজনক আচরণ করলে বিষয়টি কর্তব্যরত আনসার সদস্য মো. শাহিনুর রহমান ও মো. তাজুল ইসলামের নজরে আসে।

তাদের সন্দেহের ভিত্তিতে হাসপাতাল কর্তৃপক্ষ ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে। পরে জানা যায়, তিনি প্রকৃত চিকিৎসক নন। আটক ব্যক্তির নাম সোহাগ আলী (১৭)। তিনি রাজশাহীর বাগমারা উপজেলার বাসিন্দা।

হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত হওয়ার পর তাকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে হস্তান্তর করে।

রামেক হাসপাতাল সূত্র জানায়, রোগীর নিরাপত্তা নিশ্চিত করতে হাসপাতালের অভ্যন্তরীণ নজরদারি আরও জোরদার করা হবে।

Leave A Reply

Your email address will not be published.