Wednesday, May 13, 2026
Google search engine
Homeক্যাম্পাসশের-ই-বাংলা মেডিকেল কলেজের ৫৭তম ব্যাচের ফুটবল টুর্নামেন্ট ও ফল উৎসব

শের-ই-বাংলা মেডিকেল কলেজের ৫৭তম ব্যাচের ফুটবল টুর্নামেন্ট ও ফল উৎসব

হেলথ ইনফো ডেস্ক :
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের (শেবাচিম) নবাগত ৫৭তম ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ইন্ট্রা ব্যাচ ফুটবল টুর্নামেন্ট ও মৌসুমী ফল উৎসব। রোববার (১০ মে) শেবাচিমের কেন্দ্রীয় মাঠে উৎসবমুখর পরিবেশে এই আয়োজন সম্পন্ন হয়।

নবাগত শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক পরিচিতি, ভ্রাতৃত্ববোধ, দলগত মনোভাব এবং ক্যাম্পাস জীবনে প্রাণবন্ত পরিবেশ তৈরির লক্ষ্যে আয়োজনটি করে ইনকিলাব শিক্ষা ও সাংস্কৃতিক সংসদের ক্রীড়া উইং।

টুর্নামেন্টে ৫৭তম ব্যাচের শিক্ষার্থীরা চারটি দলে বিভক্ত হয়ে অংশ নেয়। দলগুলো হলো— শহীদ আবু সাঈদ এফসি, শহীদ ফারহান ফাইয়াজ এফসি, শহীদ সাফকাত সামীর এফসি এবং শহীদ ওসমান হাদী এফসি। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় শহীদ সাফকাত সামীর এফসি চ্যাম্পিয়ন এবং শহীদ ওসমান হাদী এফসি রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।

পুরো টুর্নামেন্টে অসাধারণ নৈপুণ্য প্রদর্শনের জন্য শহীদ সাফকাত সামীর এফসির আবু তাহির রাফিন ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন।

খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় শিক্ষার্থীদের উচ্ছ্বাস ও আনন্দে পুরো মাঠ প্রাণবন্ত হয়ে ওঠে।

ফুটবল টুর্নামেন্টের পাশাপাশি আয়োজিত মৌসুমী ফল উৎসবও শিক্ষার্থীদের মাঝে বাড়তি আনন্দ যোগ করে। উৎসবে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য ছিল জামরুল, আম, আনারস, লিচু, লেবুর শরবতসহ নানা ধরনের মৌসুমী ফল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইনকিলাব শিক্ষা ও সাংস্কৃতিক সংসদের আহ্বায়ক ডা. তৌহিদুল ইসলাম সিয়াম, যুগ্ম সদস্য সচিব ইসতিয়াক মাহমুদ মুনাজ, ক্রীড়া উইংয়ের প্রধান মোহাম্মদ কিরণ, সাংস্কৃতিক উইংয়ের প্রধান সায়েম মাহতাব সিয়ামসহ সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দ।

আয়োজকরা জানান, নবাগত শিক্ষার্থীদের ক্যাম্পাস জীবনের শুরুতেই একটি বন্ধুত্বপূর্ণ, প্রাণবন্ত ও ইতিবাচক পরিবেশ উপহার দেওয়ার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব বিবেচনায় ভবিষ্যতেও এ ধরনের গঠনমূলক আয়োজন অব্যাহত থাকবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments