হেলথ ইনফো ডেস্ক :
৪৪তম বিসিএসের (বাংলাদেশ সিভিল সার্ভিস) মাধ্যমে ১৬ জনকে পরিবার পরিকল্পনা কর্মকর্তা পদে নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে এসব কর্মকর্তাগণ গত সোমবার (৯ ফেব্রুয়ারি) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে যোগদান করেন।
আজ সোমবার (০২ মার্চ) মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ মকবুল হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘৪৪তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের প্রজ্ঞাপনমূলে বাংলাদেশ সিভিল সার্ভিস (পরিবার পরিকল্পনা) ক্যাডারে ‘পরিবার পরিকল্পনা কর্মকর্তা’ পদে নিয়োগপ্রাপ্ত এবং গত ৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে ‘পরিবার পরিকল্পনা কর্মকর্তা’ পদে যোগদানকৃত ১৬ কর্মকর্তাগণকে পদায়ন করা হলো পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তাঁদের নামের পার্শ্বে বর্ণিত কর্মস্থলে পদায়ন করা হলো।