Take a fresh look at your lifestyle.

হাসপাতালে অসুস্থ ডা. রফিকুল ইসলামকে দেখতে বিএমইউতে স্বাস্থ্যের শীর্ষ কর্মকর্তারা

৪২

হেলথ ইনফো ডেস্ক :
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলামের শারীরিক অবস্থার খোঁজ-খবর নিয়েছেন দেশের স্বাস্থ্য খাতের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) উপস্থিত হয়ে তারা তার শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নেন। একই দিন তাঁর ব্যক্তিগত ফেসবুক পেজ থেকে এ তথ্য জানানো হয়।

তাকে দেখতে এবং শারীরিক অবস্থার খোঁজ নিতে দেশের স্বাস্থ্য খাতের শীর্ষ পর্যায়ের ব্যক্তিবর্গ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যান।

এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালক (এনআইসিভিডি) অধ্যাপক ডা. ওয়াদুদ চৌধুরী, বিএমইউর প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. ফারুক আহাম্মদসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, সিনিয়র চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা।

গত ১৩ ফেব্রুয়ারি বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদকের নিজের ফেসবুক পেজে এক পোস্টে জানানো হয়, শারীরিক অসুস্থতাজনিত কারণে তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) চিকিৎসাধীন আছেন এবং তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল আছে।

পোস্টে আশু রোগমুক্তি চেয়ে দেশবাসীর কাছে দোয়া চান ডা. মো. রফিকুল ইসলাম ও তাঁর পরিবার।

Leave A Reply

Your email address will not be published.