হেলথ ইনফো ডেস্ক :
সাম্প্রতিক হাম এর প্রাদুর্ভাব প্রতিরোধে আগামী কাল হতে ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন শুরু হতে যাচ্ছে। অতিরিক্ত উপদ্রুত ৩০টি উপজেলায় প্রথমে শুরু হতে যাচ্ছে এই কার্যক্রম।
১৮ টি জেলার ৩০ টি উপজেলায় শুরু হলেও ধীরে ধীরে সমস্ত দেশে শুরু হবে। এছাড়া পূর্বে ৯মাস থেকে হামের টিকা দেয়া হলেও প্রাদুর্ভাব বিবেচনায় বর্তমানে ৯ মাস থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে এ কার্যক্রম এর আওতায় আনা হয়েছে।
জানা গেছে, প্রাথমকিভাবে দেশের ১৮ জেলার ৩০ উপজেলায় জরুরিভিত্তিতে এ টিকাদান কর্মসূচি শুরু হবে। এই উপজেলাগুলো হচ্ছে— বরগুনা সদর, বরিশালের মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ, চাঁদপুরের হাইমচর ও সদর, কক্সবাজারের মহেশখালী ও রামু, ঢাকার নবাবগঞ্জ, গাজীপুর সদর, যশোর সদর, ঝালকাঠির নলছিটি, মাদারীপুর সদর, মুন্সিগঞ্জের লৌহজং, সদর ও শ্রীনগর, ময়মনসিংহের ত্রিশাল, সদর ও ফুলপুর, নাটোর সদর, নেত্রকোনার আটপাড়া, নওগাঁর পোরশা, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ, সদর ও ভোলাহাট, পাবনার ঈশ্বরদী, সদর, আটঘরিয়া ও বেড়া, রাজশাহীর গোদাগাড়ী এবং শরীয়তপুরের জাজিরা।