Take a fresh look at your lifestyle.

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে ড্যাবের দোয়া ও মিলাদ

১৪০

নিজস্ব প্রতিবেদক :
স্বাধীনতার মহান ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল (শেবাচিম) ও বরিশাল জেলা শাখার উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) শেবাচিম কেন্দ্রীয় মসজিদে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

দোয়া ও মিলাদ মাহফিলে ড্যাব-এর শেবাচিম ও বরিশাল জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, চিকিৎসক এবং সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতা সংগ্রাম, রাষ্ট্রনায়ক হিসেবে তাঁর অবদান এবং দেশ গঠনে তাঁর ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
অনুষ্ঠানটি সুষ্ঠু ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়।

Leave A Reply

Your email address will not be published.