Barishal Health Info

বেসরকারি মেডিকেলে সংরক্ষিত আসনে শিক্ষার্থীদের ভর্তি ফি সংক্রান্ত নির্দেশনা

মেডিভয়েস রিপোর্ট: বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজে সংরক্ষিত আসনে শিক্ষার্থীদের ভর্তি ফি সংক্রান্ত নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। সম্প্রতি অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. সাকি মো. জাকিউল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ আইন ২০২২ অনুযায়ী প্রত্যেক মেডিকেল কলেজ বা ডেন্টাল কলেজের পাঁচ শতাংশ আসন অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের জন্য সংরক্ষণের বিধান রয়েছে। উল্লিখিত সংরক্ষিত আসনে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে কেবল সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমএন্ডডিসি) রেজিস্ট্রেশন ফি এবং প্রযোজ্য ক্ষেত্রে হোস্টেল ফি যৌক্তিকভাবে সংগ্রহ করা যাবে।’

‘এ ছাড়া অন্যান্য ফিসমূহ আদায়ের ক্ষেত্রে তা কোনো অবস্থাতেই সরকারি মেডিকেল কলেজ অথবা ডেন্টাল কলেজ অথবা ডেন্টাল ইউনিটে গৃহীত অর্থের অধিক হবে না’—বলেছে স্বাস্থ্য অধিদপ্তর।

►বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন

Exit mobile version