Take a fresh look at your lifestyle.

বেগম খালেদা জিয়ার সুস্থতার ব্যাপারে আশাবাদী চিকিৎসকরা: ডা. জাহিদ

১৭২

হেলথ ইনফো ডেস্ক:
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন। এ অবস্থায় তাঁর ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠার ব্যাপারে চিকিৎসকরা খুবই আশাবাদী।

 

আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের সবশেষ অবস্থা নিয়ে এক ব্রিফিংয়ে এ কথা জানান তাঁর ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

 

অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, ‘চিকিৎসকরা তাকে যে চিকিৎসা দিচ্ছে সেটা বেগম খালেদা জিয়া গ্রহণ করতে পারছেন। চিকিৎসকরা খুবই আশাবাদী, বেগম খালেদা জিয়া ধীরে ধীরে সুস্থ হয়ে যাবেন।

 

বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা আগের মতোই স্থিতিশীল আছে বলেও জানান খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক।

 

৭৯ বছর বয়সী তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘ দিন থেকে আর্থ্রাইটিস ও ডায়াবেটিসের পাশাপাশি কিডনি, লিভার, ফুসফুস, হৃদযন্ত্র ও চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।

 

গত ২৩ নভেম্বর বিএনপি চেয়ারপারসনের শ্বাসকষ্ট দেখা দিলে তাঁকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

 

সংকটময় অবস্থায় গত ২৭ নভেম্বর থেকে খালেদা জিয়াকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) নিয়ে চিকিৎসকরা নিবিড়ভাবে চিকিৎসা সেবা দিচ্ছেন। সেখানে দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ডের অধীনে চিকিৎসা চলছে।

এর আগে গত ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ১১৭ দিন সেখানে অবস্থানের পর গত ৬ মে দেশে ফেরেন তিনি। এরপর শারীরিক নানা জটিলতায় একাধিকবার তাঁকে হাসপাতালে যেতে হয়।

Leave A Reply

Your email address will not be published.