নিজস্ব প্রতিবেদক :
রক্তদানে হই নির্ভার, চক্ষুদানে শঙ্কাহীন—হাসুক সবে; খুশি হোক শত দুঃখী দীন’—এই স্লোগানকে ধারণ করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্বেচ্ছাসেবী সংগঠন সন্ধানী-র ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী কেক কেটে উদযাপিত হয়েছে।
বাংলাদেশে স্বেচ্ছায় রক্তদান আন্দোলনের পথিকৃৎ ও আর্তমানবতার সেবায় নিয়োজিত সংগঠন সন্ধানী ১৯৭৭ সালের ৫ ফেব্রুয়ারি যাত্রা শুরু করে। প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি নিয়মিত রক্তদান, চক্ষুদানসহ মানবিক নানা কার্যক্রম পরিচালনার মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিষ্ঠাকালীন সদস্যবৃন্দ, উপদেষ্টাবৃন্দ, শুভানুধ্যায়ী ও সকল সন্ধানীয়ানদের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানানো হয়। আয়োজকরা বলেন, মানবতার সেবায় সন্ধানীর এই পথচলা ভবিষ্যতেও আরও বেগবান হবে।
অনুষ্ঠান শেষে সন্ধানীর ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল ও সার্থক হোক—এই প্রত্যাশা ব্যক্ত করেন নেতৃবৃন্দ।