Take a fresh look at your lifestyle.

নিরাপদ থাকবে সব শিশুকে টিকার আওতায় আনতে কাজ শুরু: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৬৩

হেলথ ইনফো ডেস্ক :
নিরাপদ থাকবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত। তিনি বলেন, শিশুদের সুস্থ ও নিরাপদ রাখতে সরকার দায়িত্ব নিয়ে কাজ শুরু করেছে এবং টিকার কোনো ঘাটতি হবে না বলে আশা প্রকাশ করেন।

আজ রোববার (৫ এপ্রিল) সকালে গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, এই কর্মসূচিতে বিশ্বের কয়েকটি আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থা সহযোগিতা করছে, যা দেশের টিকাদান কার্যক্রমকে আরও শক্তিশালী করবে।

জানা গেছে, আজ থেকে শুরু হয়ে আগামী ২ মে পর্যন্ত গাজীপুর জেলায় প্রায় ২৮ হাজার শিশুকে এই টিকাদান কর্মসূচির আওতায় আনা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জরুল করিম রনি, গাজীপুর জেলা প্রশাসক নূরুল করিম ভূঁইয়া এবং পুলিশ সুপার শরিফ উদ্দীন। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিসেফ-এর প্রতিনিধিসহ বিভিন্ন আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থার কর্মকর্তারা।

Leave A Reply

Your email address will not be published.