Barishal Health Info

নবজাতকের মৃত্যু : শেবাচিম হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলার অভিযোগ

 

হেলথ ইনফো ডেস্ক :

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এক নবজাতকের মৃত্যুকে কেন্দ্র করে কয়েকজন ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলার অভিযোগ ওঠেছে। গতকাল (মঙ্গলবার, ১৯ মে) রাত ১১টার দিকে হাসপাতালের দ্বিতীয় তলার নবজাতক ওয়ার্ডের সামনে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় মেডিকেলের নারী শিক্ষার্থীসহ বেশ কয়েকজনকে লাঞ্ছিত করার অভিযোগ করেন শিক্ষার্থীরা। পুলিশ জানায়, শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে উজ্জল দে তার ৭ দিনের শিশুকে ভর্তি করেন। রাতে শিশুটি চিকিৎসারত অবস্থায় মারা যায়। এসময় স্বজনদের সাথে মৃত্যুর বিষয় নিয়ে কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসকদের কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে দু’পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ঘটনার পর শিক্ষার্থীরা মৃত শিশুর দুই স্বজনকে আটকে রাখে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ‎এদিকে স্বজনরা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাদের ওপর মারধরের ঘটনা ঘটেছে বলে পাল্টা অভিযোগ করেন। তদন্তের ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে।

Exit mobile version