Take a fresh look at your lifestyle.

দেশে হামের টিকা পাবে ৬ মাস থেকে ১০ বছরের শিশু, লক্ষ্য ২ কোটি শিশু

৬৯

 

হেলথ ইনফো ডেস্ক :
দেশে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় সরকার রুটিন টিকাদান কর্মসূচির বাইরে একটি বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু করতে যাচ্ছে। জুনের প্রথম সপ্তাহ থেকে এক মাসব্যাপী এ কর্মসূচির মাধ্যমে প্রায় ২ কোটি শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই ক্যাম্পেইনের আওতায় ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুরা টিকা পাবে।

আজ সোমবার (৩০ মার্চ) সকালে অনুষ্ঠিত ন্যাশনাল ইমিউনাইজেশন টেকনিক্যাল অ্যাডভাইজরি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক হালিমুর রশিদ।

তিনি জানান, দেশে নিয়মিত হামের টিকাদান কার্যক্রম চলমান থাকলেও বর্তমান সংক্রমণ পরিস্থিতি মোকাবিলায় এই বিশেষ ক্যাম্পেইন একটি অতিরিক্ত উদ্যোগ হিসেবে নেওয়া হয়েছে। বর্তমানে ৯ মাস বয়সে শিশুদের হামের প্রথম ডোজ এবং ১৫ মাসে দ্বিতীয় ডোজ দেওয়া হয়। তবে নতুন ক্যাম্পেইনে ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুদের অন্তর্ভুক্ত করা হয়েছে, কারণ সাম্প্রতিক সময়ে বেশি বয়সী শিশুদের মধ্যেও সংক্রমণ দেখা যাচ্ছে।

ক্যাম্পেইন শুরুর আগে নিবন্ধন কার্যক্রম পরিচালিত হবে এবং নির্ধারিত সময় অনুযায়ী অভিভাবকদের অবহিত করা হবে। এ কর্মসূচির জন্য আন্তর্জাতিক জোট Gavi প্রয়োজনীয় অর্থায়ন, টিকা এবং লজিস্টিক সহায়তা দিচ্ছে। ইতোমধ্যে টিকা সরবরাহ শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে সিরিঞ্জসহ অন্যান্য উপকরণ সরবরাহ করা হবে।

ক্যাম্পেইন সফল করতে মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হবে এবং মাইক্রোপ্ল্যানের মাধ্যমে অঞ্চলভিত্তিক লক্ষ্য নির্ধারণ করে কার্যক্রম পরিচালনা করা হবে।

Leave A Reply

Your email address will not be published.