Take a fresh look at your lifestyle.

তিতুমীর কলেজের সাবেক ভিপি হানিফের চিকিৎসার খোঁজ নিলেন তারেক রহমান

৯২

হেলথ ইনফো ডেস্ক :
সরকারি তিতুমীর কলেজের সাবেক ভিপি মো. হানিফ সড়ক দুর্ঘটনায় আহত হয়ে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে, গত ২২ জানুয়ারি ঢাকা-১৭ নির্বাচনী আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী প্রচারণা কার্যক্রম শেষে বাসায় ফেরার পথে রাজধানীর মহাখালী এলাকায় তিনি সড়ক দুর্ঘটনার শিকার হন। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অস্ত্রোপচারের পর বর্তমানে তিনি বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসা নিচ্ছেন।

এদিকে, আজ তার শারীরিক অবস্থার খোঁজ নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিট পরিদর্শন করেন ডা. শাহ মুহম্মদ আমান উল্ল্যাহ। এ সময় তিনি আহত হানিফের চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং তার পরিবারের সঙ্গে কথা বলেন।

পরিদর্শনকালে তিনি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আহত হানিফের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।

চিকিৎসকরা জানান, অস্ত্রোপচারের পর হানিফের অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং তাকে নিবিড় চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

Leave A Reply

Your email address will not be published.