Take a fresh look at your lifestyle.

জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বার্ন ইনস্টিটিউটে রোগীর স্বজনদের মাঝে ইফতার বিতরণ

৬২

নিজস্ব প্রতিবেদক :
আর্ত মানবতার সেবায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে জিয়াউর রহমান ফাউন্ডেশন-এর উদ্যোগে চট্টগ্রামের হালিশহর ও কুমিল্লার দাউদকান্দিতে অগ্নিকাণ্ডের ঘটনায় আহত হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট-এ ভর্তি রোগীদের স্বজনদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।

জেডআরএফ-এর ভাইস প্রেসিডেন্ট, বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডা. জুবাইদা রহমানের নির্দেশনায় এবং নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার-এর সার্বিক তত্ত্বাবধানে, ডিরেক্টর (প্রোগ্রাম) ডা. শাহ মুহম্মদ আমান উল্ল্যাহ-এর ব্যবস্থাপনায় আজ এ ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।

এ সময় উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশন-এর ডিরেক্টর (প্রোগ্রাম) ডা. খন্দকার মাহফুজুল হক বাচ্চু, ডিরেক্টর ইঞ্জিনিয়ার একেএম জহিরুল ইসলাম এবং কো-অর্ডিনেটর ডা. সৈয়দ ইমতিয়াজ উদ্দিন সাজিদ।

এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট-এর পরিচালক অধ্যাপক ডা. মো. নাসির উদ্দিন এবং আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।

ফাউন্ডেশনের নেতৃবৃন্দ জানান, মানবিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো জিয়াউর রহমান ফাউন্ডেশনের অন্যতম লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Leave A Reply

Your email address will not be published.