Take a fresh look at your lifestyle.

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের নতুন অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক শাদরুল আলম

৩১৭

হেলথ ইনফো ডেস্ক :
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. মোহাম্মদ শাদরুল আলম। গত ২৯ ডিসেম্বর স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের এক প্রজ্ঞাপনে এ কথা বলা হয়।

নির্দেশনা অনুযায়ী, আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) পদায়নকৃত কর্মস্থলে যোগদান করেছেন তিনি।

প্রতিথযশা শিশু সার্জন অধ্যাক ডা. মোহাম্মদ শাদরুল আলম সেন্টার ফর মেডিকেল এডুকেশনের (সিএমই) পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের পারসোনেল-১ শাখার উপসচিব দুর-রে-শাহ্ওয়াজ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Leave A Reply

Your email address will not be published.