Take a fresh look at your lifestyle.

নতুন নির্দেশনা এমবিবিএস-বিডিএস: বেসরকারিতে মাইগ্রেশন নিয়ে

৪৯

হেলথ ইনফো ডেস্ক :
ব্যাচেলর অব মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) ও ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি (বিডিএস) কোর্সে বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ অথবা ইউনিটসমূহে জামানত ও মাইগ্রেশন নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

মঙ্গলবার (৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের চিকিৎসা শিক্ষা শাখার পরিচালক অধ্যাপক ডা. সাকি মো. জাকিউল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘২০২৫-২৬ শিক্ষাবর্ষে বেসরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ অথবা ইউনিটসমূহে এমবিবিএস এবং বিডিএস কোর্সে ভর্তির জন্য ভর্তিচ্ছু প্রার্থীদের থেকে প্রাথমিক ভাবে ০১ (এক) লক্ষ টাকা গ্রহণ করার নির্দেশনা প্রদান করা হয়েছিল। বর্তমানে ঐচ্ছিক মাইগ্রেশন কার্যক্রম চলমান আছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ‘ঐচ্ছিক মাইগ্রেশন সম্পন্ন হওয়ার পর সংশ্লিষ্ট শিক্ষার্থী হতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-১ শাখার গত ৬ নভেম্বর ২০২৪ তারিখের ৬৪৯ নং প্রজ্ঞাপনে বর্ণিত ভর্তি ও ইন্টার্নশিপ ফি আদায় পদ্ধতি অনুসরণ করার জন্য নিদেশক্রমে অনুরোধ করা হলো।

Leave A Reply

Your email address will not be published.