Take a fresh look at your lifestyle.

দেশ কাঁপল ভূমিকম্পে , উৎপত্তিস্থল ছাতক

৩৬

হেলথ ইনফো ডেস্ক :
ফের দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৪৬ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ১ ছিল।

ইউরোপিয়ান-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায়।

মাই আর্থকোয়েক অ্যালার্টের তথ্য মতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল রাজধানী ঢাকা থেকে প্রায় ১৮১ কিলোমিটার দূরে সুনামগঞ্জের ছাতক উপজেলায়।

ভূমিকম্পে সিলেট নগরীসহ জেলার বিভিন্ন এলাকায় কয়েক সেকেন্ড ধরে কম্পন অনুভূত হয়। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আবহাওয়া অধিদপ্তর সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক শাহ মোহাম্মদ সজীব হোসাইন বলেন, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ১০। উৎপত্তিস্থল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৬২৬ কিলোমিটার গভীরে হওয়ায় আশপাশের এলাকায় কম্পন অনুভূত হয়েছে।

এর আগে ১০ ফেব্রুয়ারি সিলেটে ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছিল। ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেটের গোয়াইনঘাট উপজেলায়। এ ছাড়া ৯ ফেব্রুয়ারি আঘাত হানা আরও একটি ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল গোয়াইনঘাট।

Leave A Reply

Your email address will not be published.