Take a fresh look at your lifestyle.

চাঁদাবাজির অভিযোগে তোলপাড়: অধ্যাপক ডা. কামরুল ইসলামের হাসপাতালে যুবদল নেতাদের পরিদর্শন

৭১

হেলথ ইনফো ডেস্ক :
রাজধানীতে এক চিকিৎসকের বিরুদ্ধে চাঁদাবাজির ঘটনার অভিযোগ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। ঘটনার পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিক পদক্ষেপ হিসেবে যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন অধ্যাপক ডা. কামরুল ইসলামের হাসপাতালে যান এবং তার খোঁজখবর নেন।

জানা গেছে, অভিযোগটি সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে বিষয়টি রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। এর পরই যুবদলের শীর্ষ নেতারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যালোচনা করেন এবং সংশ্লিষ্ট চিকিৎসকের সঙ্গে কথা বলেন।

এ ঘটনায় সংশ্লিষ্টদের দ্রুত পদক্ষেপকে স্বাগত জানানো হলেও, সচেতন মহল মনে করছে—এটি যেন শুধুমাত্র তাৎক্ষণিক বা আনুষ্ঠানিক সাংগঠনিক পদক্ষেপে সীমাবদ্ধ না থাকে। বরং অভিযোগের সঙ্গে জড়িত ব্যক্তির বিরুদ্ধে যথাযথ তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ জরুরি।

সংশ্লিষ্টরা বলছেন, অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ না করা হলে ভবিষ্যতে এ ধরনের চাঁদাবাজির ঘটনা আরও বাড়তে পারে এবং সাধারণ মানুষ ভুক্তভোগী হতে পারেন।

তারা আরও উল্লেখ করেন, অনেক ভুক্তভোগীর ঘটনা সামাজিক মাধ্যমে আসে না বা আলোচনায়ও উঠে আসে না। ফলে এ ধরনের ঘটনার ক্ষেত্রে রাজনৈতিক ও প্রশাসনিকভাবে জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন সচেতন নাগরিকরা।

Leave A Reply

Your email address will not be published.